Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০২:২৩ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

বৃষ্টি পড়ে গাছের পাতায়

বৃষ্টি পড়ে পালে,

বৃষ্টি পড়ে জল ডাঙ্গায়

তোমার আমার চালে।

 

বৃষ্টি পড়ে মন পুকুরে

বৃষ্টি করে খেলা

হঠাৎ বৃষ্টি নিয়ে এলো

হারিয়ে যাওয়া বেলা।

 

বৃষ্টি আমার দু:খ বাড়ায়

অতীত স্মৃতি ভেবে,

নীল আকাশও বৃষ্টি পাঠায়

তোমার কথা ভেবে।

 

বৃষ্টি এলো ছুঁয়ে গেল

স্বপ্নে ভরা আঁখি

বৃষ্টি এলো তোমার জন্যে

ক্যামনে আমি রাখি?

মগবাজার// টিএন্ডটি কলোনী// ঢাকা।। ১০.১০.২০১৮

 

Bootstrap Image Preview