Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে রুটি-ডাল খেয়ে হাসপাতালে ২৮ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:০১ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:০১ PM

bdmorning Image Preview


রুটি এবং ডাল খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিক্ষানবিশ ২৮ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।চট্টগ্রামের সীতাকুন্ডের বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে চিকিৎসাধীন।তারা সবাই চট্টগ্রামের হালিশহরের ছোটপুল পুলিশ লাইনে রিক্রুট পুলিশ কনস্টেবল।

অসুস্থ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের খাবারের পর থেকে কয়েকজনের পেটে সমস্যা দেখা দেয়। এরপর রাতের নিয়মিত খাবার রুটি এবং ডাল খাওয়ার পর পেট ব্যথার সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়।

কারো কারো বমিও হয়। রাত ১১টার দিকে অসুস্থ ২৮ জনকে সীতাকুন্ডের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ লাইনের মেডিকেল ইনস্ট্রাক্টর মো. নাসির উদ্দিন বলেন, রাতে খাবারের পর সমস্যা দেখা দিলে পুলিশ সুপারের নির্দেশে সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়।’তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান হাসপাতালটির ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ।

তিনি বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার ফলে এই সমস্যা হতে পারে। দুপুর নাগাদ সবার অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং আর কোনো সমস্যা দেখা না গেলে বিকেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

Bootstrap Image Preview