Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

শীতবস্ত্র পেল লক্ষ্মীপুরের দুই শতাধিক শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১২:০৩ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১২:০৩ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে সাত শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় পাঠাগার আন্দোলন (জাপাআ) ও আলোকিত পাঠাগার।

রবিবার সদর উপজেলার ১৮নং কুশাখালি ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামে আলোকিত পাঠাগারের সামনে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে সহযোগিতা করেছে নারীদের নিয়ে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শী’।

জাতীয় পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফ চৌধুরী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফ, মানবাধিকার ও সমাজ উন্নয়নকর্মী নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর আদর্শ ছামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা আক্তার, ফরাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের,  ডা. মোমতাজ উদ্দিন আলোকিত স্কুলের প্রধান শিক্ষক এবিএম নোমান উদ্দিন প্রমুখ।

Bootstrap Image Preview