Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:০১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়ার নন্দীগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হয়েছেন জামাই শাহীন আলম (২৬)। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহীন রাজশাহী জেলার বাগমারা থানার জোগী পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের মামুনুর রশিদ ও সামছুল আলমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধপূর্ণ জমি নিয়ে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মামুনের বাড়িতে বেড়াতে আসা জামাই শাহীন আলমসহ পাঁচজন প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থা সোমবার রাতে জামাই শাহীন আলম মারা যান। এ ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে ১২ জনের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

 

Bootstrap Image Preview