Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনোকান্ডে জড়িত রাঘব বোয়ালদের নাম শিঘ্রই প্রকাশ হবে: দুদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্যাসিনোকান্ড, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জন মামলার অনুসন্ধানে বের হয়ে আসা রাঘব বোয়ালদের নাম শিঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)।   

সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশান (র‌্যাক) আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলায় দুদকের জিরো টলারেন্স নীতি, এখন পর্যন্ত ৩৪টি মানি লন্ডারিং মামলায় শাস্তি প্রদান করা হয়েছে। শুধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী নন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে, ছাড় দেয়া হবে না। কোন প্রভাব খাটিয়ে দুদক থেকে রেহাই পাওয়া যাবে না বলেও হুশিয়ারি দেন দুদক চেয়ারম্যান।

Bootstrap Image Preview