Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ১২:০১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


গাজীপুরে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের পূবাইল নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

মীরেরবাজার নারায়ণপুর এলাকায় আল রাজি পলিমার ইন্ডাস্ট্রিজের জিএম আবদুস সাত্তার যুগান্তরেকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

জয়দেবপুর, টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভান।

আগুনে কারখানার মেশিনপত্র ও ফোম পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview