Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসের মধ্যেই স্বামী-স্ত্রীর লঙ্কাকাণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাঁচ বছর আলাদা থাকার পর হঠাৎ করেই এক বাসে সেই স্বামীকে দেখতে পান স্ত্রী। আর দেখা হতেই লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেললেন স্ত্রী।  

জানা গেছে, স্বামীর-স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে অনেকদিন। আর সে কারণে পাঁচ বছর ধরে আলাদাই থাকেন দম্পতি। আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ মামলাও চলছে। এর মধ্যেও কখনও দেখা হয়নি তাদের।

হঠাৎ করেই বাসে মুখোমুখি হলেন দু’জন। দেখা হতেই তর্ক শুরু। এরপর ধস্তাধস্তি। কিছুক্ষণ পরেই স্বামীকে পেটাতে শুরু করেন স্ত্রী। বাসের যাত্রীরা তাদের এমন কাণ্ড দেখে দুজনকেই বাস থেকে নামিয়ে দেন। এরপর রাস্তাতেও শুরু হয় তাদের তুলকালাম। স্বামীকে একটি ল্যাস্পপোস্টে বেঁধেও রাখে স্ত্রী।

পরে সেখানকার স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ আসে পরিস্থিতি সামাল দিতে। পরে স্বামী-স্ত্রী দুজনকেই থানায় নিয়ে আসে পুলিশ। সেখানেও দু‘পক্ষের তর্ক চলে।

এমনই একটি ঘটনা ঘটেছে কলকাতার বর্ধমানগামী একটি বাসে। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

Bootstrap Image Preview