Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরের চৌমহনীতে ট্রাকের ধাক্কায় অমূল্য চন্দ্র রায় (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার চৌমহনী বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত অমূল্য উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম ভগতপাড়া রমেশ চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌমহনী বাজার থেকে ভ্যান নিয়ে সৈয়দপুর শহরে আসছিল অমূল্য চন্দ্র রায়। এসময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।  ট্রাকটি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি ও তার হেলপারকে আটক করে। এরপর বিচারের দাবিতে কিছু সময় সড়ক অবরোধ করে রাখা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসনাত সত্যতা নিশ্চিত করে জানান, ঘাটক ট্রাক ও হেলপারকে এলাকাবাসী থানায় দিয়েছে।

Bootstrap Image Preview