Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বাসায় ডেকে শিশুকে ধর্ষণের অভিযোগে চা দোকানদার আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল (১৮) নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে শুলকবহর এলাকায় ভরাপুকুর পাড়ে মোঃ সোহেলের চায়ের দোকানে যায় ৫ বছরের এক শিশু। তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সোহেল। এই ঘটনায় সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

শনিবার সন্ধ্যার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুর জবানবন্দির ভিত্তিতে দোকান থেকে সোহেলকে আটক করে।

Bootstrap Image Preview