Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য ও জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

বুধবার (১৫ মে) সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

জানা গেছে, লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। পরে সেখান থেকে তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন।

এই সফর শেষে ২৬ মে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

Bootstrap Image Preview