Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশে কোনো হুমকি না থাকলেও শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল এবং আছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে সংসদ সদস্য শেখ সেলিম বাসায় গিয়ে তাকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।

তিনি আরও বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে। তবে আপাতত শ্রীলংকায়ই চিকিৎসা চলবে মশিউল হক চৌধুরীর।

প্রসঙ্গত, শ্রীলংকায় বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী নিহত ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।

Bootstrap Image Preview