Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ব্রয়লারের মাংস খেয়ে হাসপাতালে একই পরিবারের ৭ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview


ফরিদপুরের রাজবাড়ী সদর উপজেলায় ব্রয়লার মুরগির মাংস খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভতি হয়েছেন।

শুক্রবার রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন, কেসমত আলী সেখ (৫০), তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেয়ে নারগিস (২০) ও সালেহা (৩০), ছেলে জিহাদ সেখ (১০), জামাতা মিন্টু (৩০), নাতি তাহা (৫), কেয়া (৭) ও সাথি (৮)।

হাসপাতালে ভর্তি পরিবারের কর্তা কেসমত আলী সেখ জানান, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের মুরগি বাজারের একটি দোকান থেকে একটি ব্রয়লার মুরগি কিনে বাড়ি নিয়ে রাতে পরিবারের সবাই মিলে খান। মাংস খাওয়ার পরই তাদের জ্বর, বমি ও ডায়রিয়া শুরু হয়। শুক্রবার সারাদিন শেষে সবাই বেশ অসুস্থ হয়ে। রাতেই আমাদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তারা।

Bootstrap Image Preview