Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জাহালমকে নিয়ে সিনেমা তৈরির নিষেধাজ্ঞা চাইবে ‍দুদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview


২৬ মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চাইতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ মার্চ) এমন তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, দুইটি জাতীয় দৈনিকে জাহালমের জীবনের কষ্টের কাহিনী নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়ে ১৩ মার্চ প্রতিবেদন প্রকাশ করে।

খুরশীদ আলম খান বলেন, দু’টি দৈনিকে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দু’টি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছি। কারণ বিষয়টি এখনো বিচারাধীন। তাই বিচারাধীন বিষয় নিয়েতো সিনেমা বানানো যাবে না। এ কারণে নিষেধাজ্ঞা চাইবো।

উল্লেখ্য, ‘সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান।

Bootstrap Image Preview