Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেতনের টাকা নিয়ে বিরোধে স্ত্রী খুন, স্বামী পলাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:১১ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টঙ্গীতে বেতনের টাকা নিয়ে বিরোধের জেরে দুলালী বেগম (৩৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে রুহুল আমিন পলাতক রয়েছেন।

রবিবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলালী বেগম (৩৪) রংপুরের রাজারহাট উপজেলার সাতভিটা গ্রামের বাসিন্দা। নদীবন্দর এলাকায় মোছলেম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিসিক এলাকায় একটি ডাইং কারখানায় কাজ করতেন দুলালী।

স্থানীয়রা জানান, বেতনের টাকা নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল দুলালীর। এরই জেরে রোববার ফের কথা কাটাকাটি হয়। একপর্যায় স্ত্রী দুলালীকে গলাটিপে হত্যা করে রুহুল আমিন পালিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী রুহুল আমিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview