Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার কারণে দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview