Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিয়াবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীর দিয়াবাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের হোতাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রবিবার (৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় দলের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আজ সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview