Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশ সুপার লাঙ্গল-গরু নিয়ে জমি চাষে নামলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


হাল নিয়ে জমিতে নামলেন পুলিশ সুপার। দেখে বোঝার উপায় নেই যে তিনি আইনশৃংখলাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকতা। একেবারে কৃষকদের মতোই মাথায় গামছা বেঁধে, এক হাতে লাঙ্গলের মুঠো আর অন্য হাতে গরু তাড়ানোর লাঠি নিয়ে হাঁটু সমান কাদাজলে নামলেন তিনি।

গতকাল শুক্রবার নড়াইল পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জমিতে ধান রোপণ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

হাল চাষে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন ও আরআই মিরাজ মিয়া ছিলেন। তারাও মোহাম্মদ শরফুদ্দিনের সঙ্গে জমিতে নেমে পড়েন ও ধান রোপণ করেন। প্রায় ২০ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পুলিশ লাইনের কোনো জমি অনাবাদী থাকবে না। কৃষিপ্রধান উর্বর এই বাংলাদেশে কোনো জমিই অনাবাদী থাকা উচিত নয়। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ধান রোপণ করেছি।

তিনি আরও বলেন, জনবহুল এই দেশে খালি জায়গা ফেলে রাখলে চলবে না। পতিত জমিতে ফসল ফলাতে হবে।

Bootstrap Image Preview