Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (১৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর পাবনার সুজানগরের দিকবালা গ্রামের আলমগীরের ছেলে। তিনি জেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আজিজুল হক জানান, সকালে জালকুড়ি এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Bootstrap Image Preview