Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মো. বাবুল মিয়া (৩৮) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের হাজী ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে হাজী ইটভাটার সামনে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক বাবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল মিয়া নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালি গ্রামের মো. শামসুল হকের ছেলে।  

Bootstrap Image Preview