Bootstrap Image Preview
ঢাকা, ২০ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি কাটিয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০২:৩৭ PM আপডেট: ২০ মে ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


সাইড স্ট্রেনের কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। তবে রবিবার বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে পৌঁছেই যোগ দিয়েছেন দলের ঐচ্ছিক অনুশীলনে। 

শনিবার (১৮ মে) রাতে বাংলাদেশ দল পৌঁছেছে লন্ডনে। ত্রিদেশীয় সিরিজ জয়ের পর ভ্রমণের ক্লান্তি কাটাতে পরদিন ছুটিতে ছিলেন ক্রিকেটার। তবে ছুটি উপেক্ষা নিজেদের ঝালিয়ে নিতে দেখা গেছে সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।

রবিবার লেস্টারের মাঠে সেন্টার উইকেটে  ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম।লেস্টারের একাডেমির জুনিয়র বোলারদের মোকাবেলা করেন তারা।

দলের অন্য ১৩ ক্রিকেটার রবিবার ছুটি কাটিয়েছেন। তবে এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা তিন দিনের ছুটিতে দেশে ফিরেছেন। আর তামিম ইকবাল পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাইতে গেছেন। তারা দুজনই ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন।

৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Bootstrap Image Preview