Bootstrap Image Preview
ঢাকা, ২০ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকালে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১০:৫৩ AM আপডেট: ১৩ মে ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview


প্রথম দল হিসেবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ। অপর দল হিসেবে ফাইনালে উঠার জন্য সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহিডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে।

দুর্দান্ত জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারের লজ্জা দেয় তারা। সেই বাংলাদেশের হয়ে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম-সৌম্য সাকিব তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি।

এছাড়া মিডল অর্ডারে মুশফিক এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেলেও, মিথুন মাহমুদুল্লাহ সাব্বিররা গেলো দুই ম্যাচে সুযোগ পায়নি এক্কেবারে। কিন্তু পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়।

এদিকে আজকের ম্যাচের আগে টিম সূত্রে জানা গেছে পরিবর্তন আসবে না বাংলাদেশের একাদশে। কিন্তু, ডাবলিনের আকাশে এদিন বৃষ্টির হবার কথা রয়েছে। সেক্ষেত্রে তাই মিরাজের জায়গায় রুবেলের খেলার সম্ভানা প্রবল হয়ে উঠেছে।

পয়েন্ট টেবিল :

দল খেলা জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রান রেট
ওয়েস্ট ইন্ডিজ ৩ ২ ১ ০ ০ ৯ ১.২৩
বাংলাদেশ ২ ১ ০ ০ ১ ৬ ০.৬৪৭
আয়ারল্যান্ড ৩ ০ ২ ০ ১ ২ -২.১৫৮

Bootstrap Image Preview