Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভারতের ফুটবল লিগ মাতাতে যাচ্ছেন সাবিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৬:৫৭ PM আপডেট: ০৬ মে ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


দেশ ছাড়িয়ে এবার ভারতের বড় ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন। তাঁর দল গোকুলাম  ভারতের কেরালা রাজ্যের একটি দল।

এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়েছে গোকুলাম। গতকাল বর্তমান চ্যাম্পিয়ন রাইজিং স্টুডেন্টস ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ শুরু করেছে তারা। 

ক্লাবটির সঙ্গে সাবিনার চুক্তি এক মাসের। ১২ দলের টুর্নামেন্টের এই লিগ শেষ হবে ২২ মে। নতুন দলের জার্সি গায়ে তুলতে আজ সন্ধ্যার ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ অধিনায়কের। 

এর আগে, ভিসা না পাওয়ায় চায়নিজ তাইপের লিগ খেলতে যেতে পারেননি সাবিনা খাতুন। তাইপে লিগ খেলার আশায় ভারতের সাবেক ক্লাব সিথু এফসির প্রস্তাবও ছেড়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে দুই কূল হারিয়ে হতাশায় ভুগছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক।এর মাঝে ভারতের এই বড় ক্লাবের সাথে চুক্তি সাবিনার জন্য স্বস্তি নিয়ে এসেছে। 

Bootstrap Image Preview