Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

 ইংল্যান্ড কেন্ট প্রিমিয়ার লিগ মাতাতে যাচ্ছেন আশরাফুল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


সদ্য ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করেছেন টাইগার দলের সাবেক টেস্ট  অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত বারের মত এবারের মৌসুমটা তাঁর একে বারেই ভালো যায়নি। তবে এই সব ব্যর্থতা ভুলে এবার ইংল্যান্ড কাউন্টি দল কেন্ট আয়োজিত কেন্ট প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

ইংল্যান্ড যাওয়ার প্রসঙ্গে আশরাফুল বলেন,   'এই বছর আমি কেন্ট প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছি ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে। সেখানে সাড়ে চার মাসের মৌসুম। ওদের  মৌসুম শুরু হবে কিছুদিনের মধ্যে। পুরো মৌসুমেই খেলব,' 

গত মৌসুমেও ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলেছিলেন আশরাফুল। সেবার ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ৪০ ওভারের ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ খেলেছিলেন এই ডানহাতি। যদিও গত মৌসুমের পুরোটা খেলতে পারেননি তিনি, তবে এবার পুরো মৌসুম খেলবেন আশরাফুল।

উল্লেখ্য, আগামী ৪ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি। 

Bootstrap Image Preview