Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

এবার বিতর্কের জন্ম দিলেন ধোনি পত্নী সাক্ষী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:৫৮ AM আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়কদের মধ্যে একজন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিশ্বসেরার মুকুট জয় করে ভারত। তার শুধু তারকা এ ক্রিকেটারের অনুরাগীরা ছড়িয়ে আছেন বিশ্বের  সকলে প্রান্তেই। 

মহেন্দ্র সিং ধোনি পুরো বিশ্বে ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাতি আছে। যে কোনে পরিস্থিতিতেই নিজের শান্ত রাখার অসাধারণ গুণ আছে তার মধ্যে। তবে চলতি আইপিএল আসরে খেলা চলাকালীয় সময়ে আম্পায়ারের সিদ্ধানের বিরোধীতা করতে মাঠে প্রবেশ করে তর্ক করেছিলেন। যা নিয়ে শুরু হয়েছিল বড়সড় বিতর্ক। অনেকেই ধোনির এমন ব্যবহারের নিন্দা করেছিলেন। এবার বিতর্কের সৃষ্টি করলেন ধোনি পত্নী সাক্ষী।

সাক্ষী সোশ্যাল মিডিয়াই প্রায়শই পরিবারের সকলের সঙ্গে ছবি পোস্ট করেন। সম্প্রতি ইন্সটাগ্রামে তার করা একটি পোস্ট করা ছবি দেখে রেগে গিয়েছেন ধোনির ফ্যানেরা। চেন্নাই সুপার কিংসের সদস্য মনু সিংয়ের কপালে চুমো খাচ্ছেন ধোনি। আর সেই ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতেই চটে গিয়েছেন ফ্যানেরা। এমনকী তাঁকে ট্রোল করতেও ছাড়েনি।

Bootstrap Image Preview