Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

অশ্বিনের ১২ লাক্ষ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১০:৪০ AM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview


দিল্লি ক্যাপিটালসের কাছে পাঁচ উইকেটে পরাজিত হওয়ার পাশাপাশি আরও একটি ক্ষত নিয়ে ফিরছে কিংস ইলেভেন পাঞ্জাব। স্লো ওভার রেটের জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে।

ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অশ্বিনকে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চলতি আইপিএলে প্রথমবার স্লো ওভার রেট করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

অশ্বিনের আগে চলতি আইপিএলে একই কারণে আরও তিন অধিনায়কের শাস্তি হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি ও রাজস্থান রয়্যালসের সদ্য অপসারিত অধিনায়ক অজিঙ্ক রাহানেকেও একই অপরাধে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল।

Bootstrap Image Preview