Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিকালে আসছে পাকিস্তানের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০১:৩৭ PM আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করতে চলেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বুধবার এমনটাই জানানো হয়েছে।

এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশের মতো চোট সমস্যায় জর্জরিত পাকিস্তান দল। তাই দল ঘোষণার ক্ষেত্রে তারাও দু’জন ক্রিকেটারকে রিজার্ভে রেখে দল ঘোষণা করবে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১৫ সদস্যের দলের সঙ্গে দু’জন রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে। প্রয়োজন হলে বিশ্বকাপের দলে বদল করা হবে।’

এই পিসিবি কর্তা আরও বলেছেন, ‘বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ফিটনেস এবং বাঁ হাতি পেসার মোহম্মদ আমিরের ফর্ম নিয়ে চিন্তা রয়েছে। বিশ্বকাপে রিজার্ভ ওপেনার হিসেবে কাকে রাখা হবে, সেটা নিয়েও আলোচনা চলছে। ফকর জামান ও ইমাম-উল-হক প্রথম পছন্দের দুই ওপেনার। তৃতীয় ওপেনার হিসেবে আবিদ আলি ও হ্যারিস সোহেলের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। নির্বাচকরা মনে করছেন, মোহম্মদ হাফিজকেও প্রয়োজন হলে ওপেনার হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

উল্লেখ্য, বিশ্বকাপ আসরের জন্য এর মধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড।

Bootstrap Image Preview