Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজস্থানকে হারিয়ে চারে উঠল পাঞ্জাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:১৮ AM আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:১৯ AM

bdmorning Image Preview


ফের জয়ে ফিরল কিংস ইলেভেন কিংস ইলেভেন পাঞ্জাব। মঙ্গলবার রাতে মোহালিতে রাজস্থান রয়্যালসকে ১২ রানে হারিয়ে দিল তারা। সেইসঙ্গে প্লে অফে খেলার সম্ভাবনা আরও নিশ্চিত করল প্রীতি জিন্টার দল। এদিনের ম্যাচের সেরা অশ্বিন। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। লোকেশ রাহুল ৪৭ বলে ৫২ রান করেন। ২২ বলে ৩০ রান আসে আর এক ওপেনার গেইলের ব্যাট থেকে। ২৪ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন মিলার। আরচার ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি ইউকেট ব্যাগে পোড়েন। 

এদিকে ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে চাপে ছিল রাজস্থান। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান তোলেন রাহুল ত্রিপাঠি। ৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। 

এ দিনের ম্যাচে জয়ের ফলে লিগ তালিকায় ৪ নম্বরে উঠে এল কিংস ইলেভেন পাঞ্জাব। এখনও পর্যন্ত মোট ৯টি ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ৪টিতে হারের মুখ দেখেছে তারা। সংগ্রহ ১০ পয়েন্ট।

Bootstrap Image Preview