Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ নিয়ে ভাবছেন না সাইফউদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫৩ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে একে বারেই ভাবছেন না টাইগার দলের ডান হাতি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। চলতি ডিপিএল তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

আগামী ২২ এপ্রিল টাইগারদের বিশ্বকাপের স্কোয়াড় ঘোষণা হওয়ার কথা আছে। তাই চূড়ান্ত স্কোয়াডের টিকিট না পাওয়া পর্যন্ত সেটি নিয়ে মাথা ঘামাতে রাজি নন সাইফউদ্দিন।
এই প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে এমন কিছুই আমার মাথায় কাজ করছে না। আপাতত আমি ডিপিএলের ম্যাচ গুলো নিয়ে চিন্তা করছি। যখন স্কোয়াড ঘোষণা হবে, যখন বিশ্বকাপের টিকেট হাতে পাব, তখন চিন্তা করব।'

বিশ্বকাপে খেলার সুযোগ পেলে নিজের প্রত্যাশাটাও জানিয়ে দিলেন এই ডান হাতি পেসার, প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। যদি সুযোগ পাই অবশ্যই আমারও স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন, নিজেকে প্রমাণ করার মত ভালো মঞ্চ বিশ্বকাপ। বিশেষ করে আমরা যারা জুনিয়র প্লেয়ার, তাদের জন্য। ভালো করলে সামনে আরও ভালো সুযোগ আসবে। চেষ্টা করব নিজের শতভাগ দেয়ার।'
 

Bootstrap Image Preview