Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ইংলিশ কাপের ফাইনালে উঠল ম্যানসিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমে ইতিমধ্যেই প্রথম ট্রফি ঘরে ঢুকেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। চেলসিকে হারিয়ে কারাবাও কাপ জিতেছে তারা। এ বার মৌসুমের দ্বিতীয় ট্রফি জেতার লক্ষ্যে আরও এক কদম এগোল পেপ গুয়ারদিওলার ছেলেরা।

শনিবার ঐতিহ্যপূর্ণ ওয়েম্বলি স্টেডিয়ামে এফ এ কাপের প্রথম সেমিফাইনালে ব্রাইটনকে হারিয়ে ম্যানসিটি পৌঁছে গেল ফাইনালে। সারা ম্যাচে প্রায় ৭০ শতাংশ দাপট থাকলেও এক গোলের ব্যবধানেই ম্যাচের ফয়সালা হয়।

ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই সিটির হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়াল জেসুস, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ব্রাইটন প্রতি আক্রমণে কিছুটা চাপ রাখলেও, তা খুব একটা বিপদ তৈরি করতে পারেনি।

এর আগে ২০১৩ সালের পর এফ এ কাপের ফাইনালে উঠছিল সিটিজেনরা। এটি ইংলিশ জায়ান্টদের ১১তম ফাইনাল।

Bootstrap Image Preview