Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

খেলার আগে কি খেয়ে মাঠে নামেন আন্দ্রে রাসেল ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview



ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেলের ঝড় ব্যাটিংয়ে কাঁপছে আইপিএল। যে কোন দলের বিপক্ষে ভয়ংকর রূপ দেখাচ্ছেন এই ডান হাতি অলরাউন্ডার। চার ছক্কা ছাড়া যেন রানই নিতে যানেন না রাসেল। প্রতিপক্ষের বোলারদের যেন ডাণ্ডা মেরে একে বারে  ঠাণ্ডা করে দিচ্ছেন এই ক্যারিবিয়ান নায়ক।

কিন্তু খেলার সময় এতো শক্তি পায় কোথা থেকে রাসেল? মাঠে নামার আগে কি খেয়ে নামেন? ডায়েট চার্ট কেমন হলে পেশিতে এমন জোর চলে আসে? 

রাসেল কী খেয়ে নামেন, তার উত্তর দিলেন সতীর্থ ক্রিস লিন। তিনি বললেন, অনেকদিন তো এমন হয়, রাসেল ব্রেকফাস্ট করতেই আসে না। পুরো টিম টেবিলে বসে ব্রেকফাস্ট করে। রাসেল তখন সুযোগ পেলেই চলে যায় জিমে। শরীর চর্চা করতে ও ভীষণ পছন্দ করে। 

উল্লেখ্য, আইপিএলে চার ম্যাচে ২২ টা ছক্কা হাঁকিয়েছেন এই ডান হাতি দানব। 

Bootstrap Image Preview