Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর আগুন পান খেলেন মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview


 

দু'দিন আগে জীবনের দবিতীয় ইনিংস শুরু করেছেন টাইগার দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।সংসার জীবন শুরু করলেও মিরাজের সেই বাচ্চাদের মতো মজা করার বিষয়টি কমেনি একবিন্দু। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আগুন পানের স্টলের সামনে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজ। স্টলের বিক্রেতা মিরাজের মুখের দিকে আগুন পান এগিয়ে দিতেই মিরাজ বলে ওঠেন, ‘ভাই ভয় পাবো না তো?’ গায়ে আগুন লেগে যাবে না তো!’ 

বিক্রেতাও মিরাজকে নির্ভয় দিয়ে বলেন, ‘কিচ্ছু হবে না ভাই, লন না।’তবুও যেনো ভয় কমাতে পারছিলেন না মিরাজ। বলতে লাগলেন, ‘এটা কি ভাই? আগুন-মাগুন ভিতরে ঢুকে যাচ্ছে। এ ভাই গলা পুড়ে যাবে আমার। ভাই এটা কেমন পান ভাই।’

 

Bootstrap Image Preview