Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাতকে 'মিনিবার নাইট ফুটবল' প্রতিযোগিতার উদ্ভোধন

বিডিমর্নিং : হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:১৩ PM আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:১৩ PM

bdmorning Image Preview


ছাতক রেলওয়ে মাঠে বাগবাড়ি যুব সমাজ'র আয়োজিত মিনিবার ২য় নাইট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) রাতে সু-সজ্জিত মাঠে ফিতা কেটে, ফানুশ উড়িয়ে, ব্যাপক আতশবাজী ও মাঠে বল গড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

খেলার প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন প্রতিযোগিতার উদ্ভোধন করেছেন।

উদ্ভোধনী সভায় আরো বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ব্যবসায়ী আব্দুল জলিল আজাদ, শাহিন চৌধুরী, ছাতক প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়াবিদ আজিজুর রহমান প্রমুখ।

উদ্ভোধনী খেলায় আনোয়ার স্পোটিং কাবকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রিলেশন টাওয়ার গোবিন্দগঞ্জ।

খেলা পরিচালনা করেছেন, সৈয়দ আহমদ লেচু। প্রতিযোগিতায় ১'শ টি দল অংশগ্রহণ করছে। রেলওয়ে মাঠে মাসব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।       


 

Bootstrap Image Preview