Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাব্বিরের তাণ্ডবে দিশেহারা মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৪২ PM আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview



সিলেট পর্বের শেষ ম্যাচ আজ সিলেট সিক্সার্সের। সেই সাথে তাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারেও শেষ ম্যাচ এটি। তাই শেষ ম্যাচটা রাঙ্গাতে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে টসে হেরে ব্যাটিং করছে সিলেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ১২৯ রান।

বিপিএলে টিকে থাকার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা রাঙ্গাতে পারেননি লিটন দাস। দ্বিতীয় ওভারের মাথায় ফরহাদ রেজার বলে ক্যাচ আউট হন তিনি। 

লিটন না পারলেও আরেক ওপেনার সাব্বির রহমান যেন ঝড় হয়ে ফিরে এলেন ক্ল্যাসিক চার-ছক্কায় মাতিতে তুললেন গ্যালারি। ঝড়ো ফিফটি করে  দীর্ঘ দিনের অফ ফর্মের অভিশাপ  থেকে নিজেকে মুক্ত করলেন। 

আউট হয়েছেনঃ লিটন(১১),ওয়ার্নার(১৯),আফিফ(১৯)

সিলেট সিক্সার্সঃ লিটন দাস, সাব্বির রহমান, ওয়ার্নার, পোরান, অলক কাপালি, সোহেল তানভির, সন্দ্বীপ, তাসকিন আহমেদ, আফিফ , মেহেদী হাসান রানা, জাকের আলী।

রংপুর রাইডার্সঃ মাশরাফী, মিথুন, অপু , সোহাগ, ফরহাদ, গেইল, ডিভিলিয়ার্স, হ্যালস, নাহিদুল, রুশো, শফিউল।

Bootstrap Image Preview