Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাদ পড়লেন মোস্তাফিজ , সাদমানের অভিষেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৩২ AM আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৩২ AM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে টাইগারদের সামনে। সেই লক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।

এই টেস্টে একাদশে জায়গা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজের। চট্টগ্রাম টেস্টে মোস্তাফিজ দুই ইনিংস মিলে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন। কোন উইকেট পাননি। রান দিয়েছিলেন ১৫। ঢাকা টেস্টে চার স্পিনারের ভিড়ে একাদশে জায়গা হয়নি ফিজের।
তবে অভিষেক হচ্ছে সাদমান ইসলাম অনিকের। 

টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
 

Bootstrap Image Preview