Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করেই নির্বাচনের মাঠে নামবেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:০৩ PM আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় একাদশ নির্বাচন করছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু এই নির্বাচনের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।তাই কথা উঠেছিলো নির্বাচনের জন্য এই সিরিজ খেলবেন না মাশরাফি।কিন্তু সেই সব কথা উড়িয়ে দিলেন ম্যাশ।ওয়ানডে ম্যাচ খেলেই নির্বাচনের প্রচারে নামবেন তিনি।

মাশরাফির পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচেই অংশ নিচ্ছেন মাশরাফি। ওয়ানডে সিরিজ শেষ করেই নির্বাচনের কাজে নড়াইলে যাবেন ওয়ানডেতে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার।

এবারের সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মাশরাফি।আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত  হবে।

আগামী ৯ ও ১২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে।

Bootstrap Image Preview