Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘নিক তুমি সব স্বামীর মধ্যে সেরা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০২:৪৩ PM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। এখনো এই যুগল দেখিয়ে চলেছেন বৈশ্বিক রোমান্স। ১ ও ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাদের রাজকীয় বিয়ে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সব স্বামীর মধ্যে সেরা বলে আখ্যা দিয়েছেন নিক জোনাসকে। তাকে মেবাখ ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দেন নিক। এই উপহার পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী গাড়ির নাম দিয়েছেন ‘এক্সট্রা চোপড়া জোনাস’।

উপহার পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, যখন স্বামীই সবার সেরা হয়... তখন স্ত্রী পায় একটি মেবাখ! তোমাকে ভালোবাসি। নিক জোনাস তুমি সব স্বামীর মধ্যে সেরা।

এই মুহূর্তে জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’ ইউএস বিলবোর্ডের এক নম্বরে জায়গা পেয়েছে। গানটিকে জোনাস ব্রাদার্সের ফিরে আসার গানও হিসেবেও আখ্যা দেয়া হচ্ছে। সেই খুশিতেই প্রিয়াঙ্কাকে এই গাড়ি উপহার দেন নিক।

Bootstrap Image Preview