Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুবার্ষিকীতে শ্রীদেবীর শাড়ি নিলামে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


গেলো বছরের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী। স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার শাড়ি নিলামে তুলেছেন স্বামী বনি কাপুর।

শ্রীদেবীর কোটা শাড়ি পরিসেরা ডটকম ওয়েবসাইটের (https://www.parisera.com/blog/bidding-form-final/) মাধ্যমে শাড়ি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থাকে দান করা হবে। এ সংস্থার মাধ্যমে অর্থ নারী, শিশু, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বয়স্ক ও বিভিন্ন শিক্ষাখাতে ব্যয় হবে।

জানা যায়, ৪০ হাজার থেকে শ্রীদেবীর শাড়ির নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত এটি ১ লাখ ৩০ হাজার রুপিতে পৌঁছেছে। শাড়ির বর্ণনা দিয়ে ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার শুরু থেকে এই স্টাইল শ্রীদেবীর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু ছয় গজের এ জিনিসটি সব সময় শিকড়ের পরিচয় মনে করিয়ে দিয়েছে। দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী নিজের পরিচয়ের প্রতীক হিসেবে শাড়ি পরেছেন এবং এতে প্রতিনিয়ত নতুনত্ব এনেছেন।’

Bootstrap Image Preview