Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা-মা’র বিচ্ছেদে খুশি সারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০২:২৭ PM আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


বলিউডের নতুন নাম সারা আলি খান। ক্যারিয়ারের শুরুর দুটি ছবিতেই সাফল্য পেয়েছেন তিনি। প্রাক্তন তারকা দম্পতি সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদকে সমর্থন করেন। বলা চলে, এই বিচ্ছেদে তিনি বেশ খুশি।

এ প্রসঙ্গে সারা বলেন, ‘যে বাড়ির মানুষগুলো ভালো নেই, সে বাড়িতে থাকা মুশকিল। আমার বাবা, মা দু’জনেই খুব সুখী মানুষ। আনন্দ করতে ভালোবাসে। কিন্তু আলাদা আলাদা ভাবে। একসঙ্গে ওরা ভাল থাকবে না। ওরা সেটা অনেক আগেই বুঝেছিল। আমি তো এটা সৌভাগ্য হিসেবেই দেখব। কারণ এখন আমার দু’টো বাড়ি রয়েছে। যেখানে আমি আনন্দে, নিশ্চিন্তে থাকতে পারব।’

সারা বাবা-মায়ের বিচ্ছেদ নিজের চোখে দেখেছেন। বিচ্ছেদের পর মা অমৃতার কাছেই বড় হয়েছেন তিনি। মায়ের কাছে বড় হলেও বাবা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে বাবাকে নিয়মিত কাছে পাননি এই নবাগতা। কিন্তু তা নিয়ে কোন ক্ষোভ নেই সারার।

Bootstrap Image Preview