Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর পরকীয়ায় ঘর ভাঙছে বিদ্যা বালানের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:২৭ PM আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


ভাঙনের পথে বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালানের সংসার। শোনা যাচ্ছে,  স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ডিভোর্স হচ্ছে তার। কারণ সিদ্ধার্থের পরকীয়া সম্পর্ক মেনে নিতে পারছেন না নায়িকা।

বিদ্যাকে বিয়ের পরও অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন প্রযোজক সিদ্ধার্থ কাপুর। তার জেরেই বিচ্ছেদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যা। তবে এই খবরের সত্যতা কতটুকু, সে নিয়ে রয়েছে বিস্তর সংশয়।

প্রসঙ্গত, কারিনা কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নাকি বিদ্যা বালানের সঙ্গে সম্পর্কে জড়ান শহিদ কাপুর। 'কামিনে'র শুটিংয়ের সময় বিদ্যার কাঁধে মাথা রেখে কারিনার দুঃখ ভোলার চেষ্টা করেন শহিদ। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।

Bootstrap Image Preview