Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাগরিক হিসেবে ভোট একটা আমানতঃ চঞ্চল চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:১২ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview


সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মাঝেও ভোট নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সকলেই নিজের ভোট দেয়ার জন্য প্রস্তুত। ঢাকা-৮ আসনের যোগ্য প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী।

নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতের তাগিদ দিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভোটারদের দায়িত্ব হলো কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। অনেকে তুচ্ছ কারণে ভাবেন, দেব কি না, কেন্দ্রে যাব কি না। কিন্তু নাগরিক হিসেবে ভোট একটা আমানত।’

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নাগরিক হিসেবে এই দেশে বাস করার প্রধান যে কয়েকটি দায়িত্ব আছে তার মধ্যে প্রধান হলো, নির্বাচনের সময় ভোট দেওয়া। আমার দেশ কিভাবে চলছে, কিভাবে আগাচ্ছে সেটা মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের ভোট দিতে হবে।’

Bootstrap Image Preview