Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টারে এলেন ফেরদৌস-অপু

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ PM আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


নৌকার প্রচারণায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভোলার লালমোহনে গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস। এই দুই তারকাকে একনজর দেখতে ভিড় করেছে সাধারণ মানুষ ও ভক্তরা।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে ফেরদৌস ও অপু বিশ্বাস ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। ফেরদাউস ও অপু বিশ্বাস নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ তাদের দেখার জন্য ভিড় করেন।

এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা। আমরা আছি নৌকার পক্ষে। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।

Bootstrap Image Preview