Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘তুমি এখনো ছোট, শরীর ঢেকে রাখ’ সমালোচনার মুখে শাহরুখ কন্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৯ PM আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিনয় নিয়ে পড়ার জন্য সম্প্রতি ভর্তি হন শাহরুখ কন্যা । সেখানে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই ট্রোলের মুখে পড়লেন সুহানা খান।

সম্প্রতি একটি ক্রিম রঙের টপ এবং কালো প্যান্ট পরে ছবি শেয়ার করেন সুহানা খান। ওই ছবি শেয়ার করার পরই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন সুহানা।

শাহরুখ খানের মেয়ে হয়ে সুহানা কীভাবে ওই ধরনের পোশাক পরেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাকে পরামর্শ দেয়া হয় শরীর ঢেকে রাখার জন্য এবং সে এখনো অনেক ছোট বলেও মন্তব্য করে।

তাই এই ধরনের ছবি শেয়ার করা উচিত নয়। সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ওই ছবি দেখার পরই সমালোচকদের আক্রমণের মুখে পড়তে হয় শাহরুখ খানের মেয়েকে।

যদিও নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সুহানা খান।

Bootstrap Image Preview