Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আবারো সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করলেন মিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৮:২৮ PM আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাবেক স্বামীর বিরুদ্ধে আবারো মামলা করলেন সংগীতশিল্পী মিলা। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে এ মামলা করেন মিলা।

মিলার স্বামী পারভেজ সানজারিসহ মামলার অন্য দুই আসামি হলেন এসএম আর রহমান এবং খান আল-আমিন।

বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মিলার জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর এ মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

চলতি বছরের ৫ জুন পারভেজ সানজারিকে এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে তার বাবা এস এম নাসির উদ্দিন গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন। ঐ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন মিলা।

Bootstrap Image Preview