Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর শারীরিক চাহিদা প্রবল, দিনরাত যৌন মিলনে জোর করেন ! বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০২:৩৫ PM
আপডেট: ২৩ জুন ২০২২, ০২:৩৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


স্ত্রীর শারীরিক চাহিদা প্রবল। দিন নেই, রাত নেই বাধ্য করেন যৌন মিলনে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বইয়ের এক যুবক। শুনানিতে স্ত্রী হাজির না হওয়ায় ওই ব্যক্তিকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিল আদালত।

আদালতে ওই যুবক অভিযোগ করেছিলেন, ২০১২ সালে বিবাহের পর থেকেই তিনি স্ত্রীর ‘অতিরিক্ত অতৃপ্ত যৌন কামনার শিকার’। এমনকি, স্ত্রী মদ ও অন্যান্য পানীয়ের সঙ্গে যৌন উদ্দীপনাবর্ধক ওষুধও তাঁকে খাইয়ে দিতেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই যুবক। বিভিন্ন ‘অস্বাভাবিক যৌন কর্মকাণ্ডেও’ স্ত্রী তাঁকে জোর করে লিপ্ত করতেন বলে আদালতে জানিয়েছিলেন তিনি।

যুবকের আরও অভিযোগ ছিল, তিনি মানা করলে ওই মহিলা অন্য কারও সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন বলে হুমকি দিতেন। স্ত্রীর যৌনমিলনের ইচ্ছা এতই তীব্র ছিল যে, পেটের গণ্ডগোলে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও নাকি তিনি ওই যুবককে যৌনমিলনে বাধ্য করেন। স্ত্রী শুনানিতে হাজির না হওয়ায়, যুবককে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে মুম্বইয়ের একটি আদালত। বিচারক জানান, যেহেতু ওই মহিলা কোর্টে হাজির হননি, তাই পিটিশন দাখিলকারীর অভিযোগের কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি। আর তাই আদালতের সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ মেনে নিয়ে বিবাহবিচ্ছেদের অনুমতি দেওয়া ছাড়া কোনও উপায় নেই।

Bootstrap Image Preview