Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, দগ্ধ শতাধিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১২:২৯ AM
আপডেট: ০৫ জুন ২০২২, ১২:২৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত শতাধিক জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (০৪ জুন) মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

 

Bootstrap Image Preview