Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে স্থগিত নেদারল্যান্ডসে বড়দিনের সব গণজমায়েত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৪ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৪ AM

bdmorning Image Preview


করোনার ওমিক্রন ধরনের ঢেউ রুখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্থগিত করা হয়েছে বড়দিনের সব গণজমায়েত। স্কুল, বার, রেস্টুরেন্ট, জরুরি নয় এমন দোকানপাট- সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ নির্দেশনা জারি করেছেন। রোববার থেকে জানুয়ারি মাসের প্রথমার্ধ পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এর পর থেকে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময়ে বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Bootstrap Image Preview