Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, মার্চ ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'তার মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কুমিল্লায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে জামশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ২ নম্বর আমলি আদালতের বিচারক জাহিদুল কবির এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মিজানুর রহমান বলেন, ২০১৭ সালে বিভিন্ন সময় জামশেদ তার ১৪ বছরেরর মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ২০১৭ সালের ২৬ জুলাই তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। এই মামলার ৪ বছর পর জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১ লাখ জরিমানা, আনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল।

মামলার বাদী বলেন, আদালতের কাছে আসামির ফাঁসি দাবি করেছিলাম। সমাজে এমন বাবা বেঁচে থাকার অধিকার নেই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আসামির স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে।

Bootstrap Image Preview