Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৭ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে রাখা যায়।

 

Bootstrap Image Preview