Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনা মানবিক বলেই খালেদা জিয়া কারাগারে না: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২১, ০২:১৮ PM
আপডেট: ১৭ মে ২০২১, ০২:১৮ PM

bdmorning Image Preview


শেখ হাসিনা মানবিক বলেই আজ বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া কারাগারে নয়, বাসায় রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা মানবিক বলেই আজ বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া কারাগারে না থেকে বাসায় রয়েছেন। তাকে মুক্ত করতে এখানে বিএনপির কোনো কৃতিত্ব নেই। বিএনপি কেবল প্রতিহিংসার রাজনীতিই করে চলেছে।’

কাদের বলেন, ‘চলমান উন্নয়নের পাশাপাশি জীবন ও জীবিকার কথা চিন্তা করেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Bootstrap Image Preview