Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২ প্লাটুন বিজিবির নিয়ন্ত্রণে থাকবে শিমুলিয়ায় ফেরিঘাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৩:৫৪ AM
আপডেট: ০৯ মে ২০২১, ০৩:৫৪ AM

bdmorning Image Preview


করোনার বিস্তাররোধে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে ফেরি চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেই শনিবার (৮ মে) দিনব্যাপি যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। এমন পরিস্থিতিতে ঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৮ মে) সন্ধ্যার কিছু পর বিজিবি সদস্যরা উপজেলায় পৌঁছেছে বলে জানিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে দুই প্লাটুন বিজিবি পৌঁছেছে। তারা রোববার (৯ মে) ভোর থেকেই ঘাট এলাকায় থাকবে।তবে সুনিদিষ্টভাবে কোথায় থাকবে বিজিবি সদস্যরা তা এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করবেন। এ জন্য ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যাত্রী ছাড়াও ব্যক্তিগত গাড়ি ঘাটে প্রবেশ করতে দেয়া হবে না, মহাসড়কেও চেকপোস্ট থাকবে।ঘাটে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়া দেয়া হবে।

‘ঘাটে প্রবেশের অনেকগুলো রুট রয়েছে। সব রুট আচ্ছাদন করা কঠিন। তবে নিয়ন্ত্রণে চেষ্টা করছি। সন্ধ্যার পর যথারীতি পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে’- বলে জানান তিনি।

Bootstrap Image Preview